জয়পুরহাটে করোনা মহামারীতে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় তেঘর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলার চারটি এনজিওর আয়োজনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. কেএম জোবায়ের গালিব, এনজিও সমন্বয় কমিটির উপদেষ্টা নন্দলাল পার্শী, মোহাম্মাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান উপস্থিত ছিলেন।