আজ মধ্যরাত থেকে ৫ মার্চ ভোর পর্যন্ত সায়দাবাদ রেল‌ওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে।

সায়দাবাদ রেল‌ওয়ে লেভেল ক্রসিং আগামী তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলমের নামে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতুতে রেল সংযোগ কাজের জন্য ২ মার্চ মধ্যরাত থেকে ৫ মার্চ ভোর ৬টা পর্যন্ত রেল‌ওয়ে লেভেল ক্রসিং যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

এ সময়ের মধ্যে যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।