বিভিন্ন কারণে শহরের লোকজনের কায়িক শ্রম কম করা হয়। এজন্য অনেকেই ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। শারীরিক সুস্থতার জন্য চাঁদপুরে শুরু হয়েছে ‘চলেন হাঁটি’ কর্মসূচি। গতকাল ভোর ৬টায় এ কর্মসূচি শুরু হয় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে। কর্মসূচির উদ্যোগ নিয়েছেন সাংবাদিক আলম পলাশ।