জাহাজভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ২০২৩-২৪ ও ২০২৪-২৫ এই দুই অর্থবছরের জন্য
পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তাহের। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের রেডিসন
ব্লু বে ভিউতে সংগঠনটির ৪০ তম সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত ভোটে তাকে সভাপতি
নির্বাচিত করা হয়। এ সময় আগামী ২ অর্থবছরের জন্য ১১ সদস্যের কমিটিও নির্বাচিত করা
হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র ভাইস
প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী (যমুনা শিপ ব্রেকিং), ভাইস
প্রেসিডেন্ট জহিরুল ইসলাম রিংকু (পিএইচপি শিপ রিসাইক্লিং), ভাইস প্রেসিডেন্ট করিম উদ্দিন (খাজা শিপ ব্রেকিং)। এছাড়া সদস্য পদে মাস্টার আবুল কাসেম (মাদার স্টিল লিমিটেড), এস এম আল মামুন (এস আর এস শিপ ব্রেকার্স), মো
লোকমান (এস এল স্টিল), নাঈম শাহ
ইমরান (ভাটিয়ারী শিপ ব্রেকার্স), শাহীন আলম টিপু (টি আর
শিপ ব্রেকার্স), সেকান্দার হোসেন টিংকু (কে আর স্টিল লিমিটেড) এবং হাসাইনু আরেফিন (জনতা স্টিল
লিমিটেড)।
এদিকে সংগঠনের
(বিএসবিআর) কাজের গতি বৃদ্ধি ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরো সুসংহত করার জন্য নতুন করে
৪ জনের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন, এস এন কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী ও ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, আরেফিন
এন্টারপ্রাইজের কামাল উদ্দিন আহমেদ, কবির স্টিল লিমিটেডের মো. শাহাজাহান এবং
এম এম শিপ ব্রেকিংয়ের মো. আবু মহসিন।
এদিকে ৪০তম
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন লিয়াকত আলী চৌধুরী, শওকত আলী চৌধুরী ও সভাপতি আবু তাহের। এ সময় সাধারণ সভায় আগামী অর্থ
বছরের নতুন অডিট ফার্ম নিয়োগ ও ফি/পারিশ্রমিক নির্ধারণ করা এবং বিগত বছরের অডিট
রিপোর্ট পর্যালোচনা করে সর্বোসম্মতি ক্রমে অনুমোদন হয়। গ্রিন ইয়ার্ড তৈরিতে জাহাজভাঙা শিল্পের মালিকদের প্রতি অনুরোধ জানান বক্তারা।










