সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা— স্লোগান সামনে রেখে ঝিনাইদহে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সেফ সুইমিং একাডেমির আয়োজনে নবগঙ্গা নদীতে জেলা শহরের খাজুরা ব্রিজ এলাকার তিন কিলোমিটার দূরের দেবদারু এভিনিউতে এসে সাঁতার শেষ হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব ও কাজী আলী আহম্মেদ লিকুসহ অন্যরা উপস্থিত ছিলেন।