রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজের নতুন উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। কলেজটির গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. বিলকিস বেগমকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

গতকাল সোমবার উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপন জারির পর আজ উপাধ্যক্ষ পদে যোগদান করেন ড. বিলকিস বেগম। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমীনসহ সবাই ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং বিভাগটির প্রথম এমফিল শিক্ষার্থী ড. বিলকিস বেগম। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে পিএইচডি করেন। দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার ১৩টি প্রকাশনা প্রকাশিত হয়েছে।