রবি এলিট প্রোগ্রামের অংশীদার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে রবি আজিয়াটা পিএলসি। এর ফলে প্রোগ্রামটির গ্রাহকরা বিভিন্ন পণ্য ও সেবায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়সহ বিশেষ সুবিধা পাবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, নতুন যুক্ত হওয়া অংশীদারদের মাধ্যমে ভ্রমণ ও আতিথেয়তা, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, শিক্ষা, পরিবহন ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে সুবিধা পাবেন রবি এলিট গ্রাহকরা।
নতুন যুক্ত হওয়া ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে অ্যাপল গ্যাজেটস, বেলমন্ট ফ্যাব্রিক্স লিমিটেড, বেলমন্ট মার্ট, কেক স্টোরিজ, ক্যাজুয়াল পার্ক, ইএনটি কেয়ার সেন্টারস অ্যান্ড হেয়ারিং কেয়ার সেন্টারস, হোটেল হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, ইনোভেট, কোই দ্য বাংলাদেশ লিমিটেড, লি কুপার, লোটো, মানাবে, ম্যাক্সিমাস একাডেমি লিমিটেড, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেট্রো মার্ট (আকিজ ভেঞ্চার লিমিটেড), প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট, পিকাবু, র্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (র্যাংগস ইমার্ট), রেমন্ড কালেকশন লিমিটেড, সিগাল হোটেল অ্যান্ড রিসোর্ট, টপ ম্যান, ট্রিপবুকিং লিমিটেড, ট্রাক লাগবে লিমিটেড ও ভিশন এম্পোরিয়াম।
রবি জানিয়েছে, নতুন অংশীদার যুক্ত হওয়ায় এলিট গ্রাহকদের জন্য ইলেকট্রনিক্স, ফ্যাশন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, হোটেল, ভ্রমণ, খুচরা কেনাকাটা ও পরিবহন সেবায় সুবিধার পরিধি বেড়েছে। পাশাপাশি পড়াশোনা ও বিদেশে যাওয়ার প্রস্তুতি, পারিবারিক কেনাকাটা এবং বিনোদন ও ভ্রমণসংশ্লিষ্ট সেবাও এ নেটওয়ার্কের আওতায় এসেছে।
রবি এলিট প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরো সমৃদ্ধ করতে বিভিন্ন পুরস্কার ও বিশেষ অভিজ্ঞতা দেয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।










