ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে সাপের কামড়ে নাজনীন আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল ভোরেত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নাজনীন আক্তার মাধবপুর গ্রামের নিজাম উদ্দীনের মেয়ে।
শিশুটির দাদা মালেক শেখ জানান, রাতে ঘরে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল নাজনীন। শুক্রবার রাত ১টার দিকে সাপে তার আঙুলে কামড় দেয়। তার চিত্কার শুনে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসে। তারা প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যায়। সাপের কামড় বুঝতে পেরে ওঝা তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।










