চাঁপাইনবাবগঞ্জে মমিনুল ইসলাম হত্যা মামলায় মো. সুফিয়ানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. সুফিয়ান শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের মমিনুল ইসলামের বাড়ির টয়লেট নির্মাণকে কেন্দ্র করে ২০১৩ সালের ২০ জুলাই
এ হত্যাকাণ্ড ঘটে।










