গোপালগঞ্জে ডাকাতি ও হত্যা মামলায় ১২ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট শহিদুজ্জামান পিটু। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আরিফুজ্জামান।