তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে মেলা উদ্বোধন করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণ অংশগ্রহণ করেন। এ সময় নাগরিক বিষয়ে বিতর্ক, কুইজ ও ভিডিও বার্তা তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।