স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে যশোর কেন্দ্রীয় কারাগারে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শুরু হওয়া এ কার্যক্রমে কারাগারের অভ্যন্তরসহ আশপাশে ছিটানো হয় কীটনাশক। বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি উদ্বোধন করেন সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।