বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি) বন্ধ ঘোষণা করায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টার দিকে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডে টানিয়ে দেয়া হয়। শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে নগরীর নথুল্লাবাদ শের-ই বাংলা সড়কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে বিক্ষোভ করেন।