সোয়া ১৫ কোটি টাকার দুর্নীতি মামলার আসামি বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের মামলায় উপ-সহকারী পরিচালক নাজির আকন্দ গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন। শুধাংশু শেখর ভদ্রকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।










