প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনবান্ধব সরকার প্রধান উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতে তিনি কাজ করেছেন। প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দুস্থ, বিধবা, অসহায়, বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে বঙ্গবন্ধু কন্যার মমত্বের সহযোগিতা পৌঁছাচ্ছে না। সকলকে নিয়ে তিনি সামনে এগিয়ে যেতে চান।
আজ বুধবার পিরোজপুর সার্কিট হাউজে অসুস্থদের সরকারি অনুদান ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় পিরোজপুরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অবহেলিত এ জেলার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে কাজ করা হচ্ছে। উন্নয়নবঞ্চিত পিরোজপুরকে একটি সমতার জায়গায় নিয়ে আসা হবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৪৩ জন দরিদ্র রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে সরকারি আর্থিক অনুদান দেয়া হয়। ২০২১-২০২২ অর্থবছরে পিরোজপুর জেলায় ৩৩২ জনকে পর্যায়ক্রমে এ চিকিৎসা সহায়তা দেয়া হবে।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল কবির। এসময় সিভিল সার্জন ডা. ইউসুফ হাসনাত জাকি, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান, প্রবীন আওয়ামী লীগ নেতা অ্যাভোকেট চন্ডিচরণ পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
পিরোজপুরে প্রাণিসম্পদমন্ত্রী
মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন প্রধানমন্ত্রী