জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে রবি ফসলের চাষাবাদ কৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মোফাজ্জল ইসলাম। ভার্চুয়ালি বিশেষ অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের পরিচালক ড. আব্দুল মালেক (গবেষণা) ও মো. মনজুরুল সিইও (আরসি)। বিনা সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জামাল উদ্দিন।
সাতক্ষীরায় বিনা কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ
জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে রবি ফসলের চাষাবাদ কৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।










