ভোলার চরফ্যাশন উপজেলায় ২৬টি বরফকল সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে মৎস্য বিভাগ। একই সঙ্গে বরফ মজুদের অভিযোগে সাতটি ফিশিং বোটকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল চরফ্যাশনের চরমাদ্রাজ, বেতুয়া, নতুন স্লুইস গেট, সামরাজঘাট, মাইনউদ্দিনঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট ও আটকপাটসহ মেঘনা নদীসংলগ্ন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বিষয়টি নিশ্চিত করেছেন।