ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ঈদযাত্রায় মহাসড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জায়গা থেকে দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ অভিযানে নেতৃত্ব দেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।










