উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে সাবেক শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে এক্স-স্টুডেন্টস ফুটসাল ও ভলিবল টুর্নামেন্ট। গতকাল সকালে এমজেডএস এক্স-স্টুডেন্টস স্পোর্টস ক্লাব আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহসিনা খাতুন। প্রথমে জুনিয়র ব্যাচ ২০০৩ বনাম ২০০৭-এর ফুটসাল খেলা এবং পরে সিনিয়র ব্যাচ ১৯৭৮ বনাম শিক্ষকদের ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম দিন এসএসসি ১৯৭১-২০২১ পর্যন্ত ৪৫টি ব্যাচের মধ্যে ফুটসালে ২০টি এবং ভলিবলে সাতটি দল অংশ নেয়।