টেলিফোন আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। এ সময় তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২০৯টিতে জয়ী হয় বিএনপি। এর মধ্য দিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।