আগামী বছরের (২০২৬ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর সব মিলিয়ে ছুটি আছে ২৮ দিন। এর মধ্যে নয় দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।
আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ছুটি অনুমোদন হয়েছে। আগামী বছর নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মোট ২৮ দিন। কিন্তু তার মধ্যে নয় দিন শুক্রবার-শনিবার। সে জন্য প্রকৃতপক্ষে ছুটিটা হবে ১৭ দিন। এটা আজকে অনুমোদন হয়েছে।









