ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মাসুমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান অভিযোগ করেন, তার বিরুদ্ধে অন্য চেয়ারম্যান প্রার্থী জেএম রশিদুল আলম রশিদ অসত্য, মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে বক্তব্য পেশ করেছেন।