জাতীয় খাদ্য নির্দেশিকা বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহিদুল আলম। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হক ও খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা গোলাম ফারুক বান্না।