এ সময় তাদের সঙ্গে থাকা একটি জিপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। জিপ গাড়িটিও জব্দ করা হয়েছে। গতকাল সকালে করিমপুর রূপসা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।