পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কার্যালয়ের অনুমোদন না থাকায় টাঙ্গাইলে ৯টি ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৬টি ইটভাটার চুল্লিও ভেঙে দেয়া হয়
আজ রোববার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী তিন উপজেলায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব আর্থিক জরিমানা করা হয়।
অভিযানে ঘাটাইলের মিশাল ব্রিকস মালিককে দুই লাখ, স্বর্ণা ব্রিকস-২, সুজন ব্রিকস, সিয়াম ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে, কালিহাতী উপজেলার স্বর্ণা ব্রিকস ও একুশে ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে এবং ভূঞাপুর উপজেলার কবির ব্রিকস, এসটিআর ব্রিকস,আঁখি ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়।
এসময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো কারণে ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার ৯টি ইটভাটা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৬টি ইটভাটার চুল্লি ভেঙে দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










