ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) আয়োজনে গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির তরুণদের মাদক থেকে মুক্ত রাখতে ভাষার মাসে এ ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র ও ইয়াসের উপদেষ্টা তরুণ কর্মকার। শুরুতে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর কাদের, ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, মো. ছবির হোসেন, মো. হাসান মাহমুদ, সাংবাদিক জহিরুল ইসলাম জলিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাকিল হাওলাদার রনি। সঞ্চালনা করেন ইয়াসের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বী।
আলোচনা শেষে ঝালকাঠি শহীদ মিনার চত্বর থেকে সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে মাদক কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসেই শেষ করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্লোগান প্রচার করা হয়।










