সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে রোববার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।