নরসিংদীর বেলাবতে স্ত্রীর দায়ের কোপে স্বামী অহিদুজ্জামান (৬৫) নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রামে  বাড়ির পাশ থেকে অহিদুজ্জামানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত অহিদুজ্জামান ওই গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

গতকাল দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন।