রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও বয়স্কদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও হুইল চেয়ার দেয়া হয়েছে। গতকাল দৌলতদিয়া ফেরিঘাটে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ চিকিৎসাসেবা ও হুইল চেয়ার দেয়া হয়।
ক্যাম্পে রোগী দেখে ব্যবস্থাপত্র দেন রাজবাড়ী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডা. নাসির উদ্দীন আহাম্মেদ ও থেরাপি সহকারী শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ, সাধারণ সম্পাদক মুন্নাব শেখ প্রমুখ।










