জলবায়ু
পরিবর্তন ও জনস্বাস্থ্যবিষয়ক সিলেট বিভাগীয়
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরের একটি অভিজাত হোটেলে এ কর্মশালা হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত কর্মশালায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
কর্মশালায় বক্তারা বলেন, ‘জনসংখ্যার চাপ, যানবাহনের আধিক্য ও অপরিকল্পিত শিল্পায়ন এবং নগরায়ণের ফলে অসহনীয় হয়ে উঠছে পরিবেশ। হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। এ অবস্থায় আমাদের চারপাশের বায়ু, পানি ও অন্য সব ধরনের দূষণ কমাতে সবুজায়নের বিকল্প নেই। তাই বেশি বেশি করে সরকারি ও বেসরকারি উদ্যোগে গাছ লাগাতে হবে। সবুজায়নের জন্য সব শ্রেণী-পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।’
এতে বক্তব্য দেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য প্রযুক্তি ও মাননিয়ন্ত্রণ বিভাগের অধ্যাপক ড. মোতাহার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রোমেল আহমদ প্রমুখ










