গোপালগঞ্জ বিসিক চত্বরে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। বিসিক কার্যালয় ও জেলা প্রশাসন আয়োজিত এ মেলা গতকাল বিকালে উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ মো. রুহুল আমিন, জেলা বিসিক শিল্পনগরী কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।
গোপালগঞ্জে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু
গোপালগঞ্জ বিসিক চত্বরে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। বিসিক কার্যালয় ও জেলা প্রশাসন আয়োজিত এ মেলা গতকাল বিকালে উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।










