কৃষিকে আধুনিকায়ন করতে দিনাজপুরের হিলিতে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের মাঝে ধান কাটা, মাড়াই ও প্যাকিংয়ের যন্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ। কৃষিযন্ত্রটির বাজারমূল্য ৩৩ লাখ। এর মধ্যে কৃষককে পরিশোধ করতে হবে ১৭ লাখ ৫০ হাজার টাকা। বাকি টাকা সরকার ভর্তুকি দেবে।
কৃষিযন্ত্র বিতরণ
কৃষিকে আধুনিকায়ন করতে দিনাজপুরের হিলিতে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।










