ঈদুল ফিতরের ৮ দিনের ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে মাছ রফতানির মাধ্যমে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার (৫ এপ্রিল) সকালে পাঁচটি গাড়িতে প্রায় ২৫ মেট্রিক টন বরফায়িত মাছ রফতানির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, পবিত্র ঈদুল ফিতরের কারণে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল থেকে আবার কার্যক্রম শুরু হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, মাছ রফতানির মাধ্যমে আমদানি-রফতানি শুরু হয়েছে। ঈদের ছুটিতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম ৮ দিন বন্ধ ছিল।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, ঈদের ছুটিতে বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।










