সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের কৃষক দীন ইসলামের জমির ধান কেটে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে ধর্মপাশা উপজেলার আতলার হাওরে বোরো ধান কাটার মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক রোকন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হোসেন আল বান্না, পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল প্রমুখ ধান কাটা উৎসবে অংশ নেন।