গাজীপুরের পুবাইলে মেসার্স হাবিব ফিলিং স্টেশনে বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ফিলিং স্টেশনের নথিপত্রের সঙ্গে জ্বালানি তেলের গরমিল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এবং গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি যৌথ আভিযানিকদল পুবাইল এলাকায় অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ওই ফিলিং স্টেশনের সংরক্ষিত নথিপত্রের সঙ্গে মজুদ যাচাই করে প্রায় এক হাজার লিটার জ্বালানি তেলের গরমিল দেখা হয়। এ প্রেক্ষিতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিক পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন।










