ঘন কুয়াশায় ভোলার মেঘনা নদীতে দুটি নৌযানের সংঘর্ষে লবণবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সাত আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার তুলাতলী পয়েন্ট ও ইলিশবাড়ি-সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ও নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে একটি বেসরকারি ডুবুরি দলের সহায়তায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে অভিযান শুরু হয়। ট্রলারটিতে ২৭৫ টন কাঁচা লবণ ছিল।
ট্রলারডুবি
ঘন কুয়াশায় ভোলার মেঘনা নদীতে দুটি নৌযানের সংঘর্ষে লবণবাহী একটি ট্রলার ডুবে গেছে।
ঘন কুয়াশায় ভোলার মেঘনা নদীতে দুটি নৌযানের সংঘর্ষে লবণবাহী একটি ট্রলার ডুবে গেছে।










