সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর চট্টগ্রামের ২টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য বণিক বার্তাকে জানিয়েছেন।










