নিজ মন্ত্রণালয়ে নিয়মিতভাবে মাসিক সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৩১ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় মন্ত্রণালয়ের সভাকক্ষে পররাষ্ট্র
সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন পরিচালিত সিনিয়র অফিশিয়ালস মিটিংয়ে তিনি এ নির্দেশনা
দেন। অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম ও সকল উইংয়ের মহাপরিচালকবৃন্দ সভায় অংশ
নেন।
সকল পর্যায়ের কর্মকর্তাদের কার্যার্থে বিদেশ ভ্রমণ শেষে দ্রুততম সময়ে প্রতিবেদন জমাদানের বাধ্যবাধকতা, দূতাবাসগুলোর পাশাপাশি সরকারের বিভিন্ন দফতরের সঙ্গেও সমন্বয়, প্রবাসী সেবার মানবৃদ্ধি, বিদেশস্থ মিশনগুলোর ট্রেড টার্গেট বাস্তবায়ন ও কার্যক্রম ইন্সপেক্টর জেনারেল অফ মিশনসের মাধ্যমে পরিদর্শন, ফরেন অ্যালাউন্স বৃদ্ধির প্রয়োজনীয়তাসহ মন্ত্রণালয় ও এর মিশনসমূহের নানা কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রী ড. হাছান।










