গোপালগঞ্জ সদর উপজেলার ইছাখালী গ্রামে
নদীভাঙনে ভিটেমাটিহীন ১৮ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি ১৪ হাজার টাকার চেক, ৩০ কেজি চাল ও ৩ বান ঢেউটিন
দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর আল ইয়াশা রহমান তপাদার, সদর ইউএনও মহসীন উদ্দিন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান এফএম মারুফ রেজা প্রমুখ।
গোপালগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা
গোপালগঞ্জ সদর উপজেলার ইছাখালী গ্রামে নদীভাঙনে ভিটেমাটিহীন ১৮ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে।










