ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাজারে গতকাল সকালে মাছ কেনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে প্রায় ২০ জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উপজেলার মীরাকান্দা, পুকুরিয়া ও নাজিরপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম।