চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় ধনাগোদা নদীতে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। টানা বর্ষণে ও নদীর পানি ব্যাপকভাবে বাড়ায় বাঁধ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ডাম্পিং করা অব্যাহত রয়েছে। সোমবার বিকালে স্থানীয় অ্যাডভোকেট সংসদ সদস্য নুরুল আমিন রুহুল জিও ব্যাগ ডাম্পিং কাজ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা যুবলীগ সভাপতি দেওয়ান মো. জহির, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম প্রমুখ।










