বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শূচিতা শরমিনের অপসারণের এক দফা দাবিতে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। উপাচার্যের বিরুদ্ধে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসনের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এছাড়া ২২ দফা দাবি বাস্তবায়ন না হওয়া, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে তার অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা।