ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৩ লাখ ৪৯ হাজার ১২ জন প্রবাসী বাংলাদেশী নিবন্ধন করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৪৯ হাজার ১২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৫২৮ জন পুরুষ ভোটার ও ২৪ হাজার ৪৮৪ জন নারী ভোটার রয়েছেন।
নিবন্ধনের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো, সৌদি আরবে সর্বোচ্চ ৯৭ হাজার ২০১ জন। কাতারে ৩০ হাজার জন ৯২৩, মালয়েশিয়ায় ২২ হাজার ৮১৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ২২ হাজার ৪৭ জন, যুক্তরাষ্ট্রে ২১ হাজার ৩৪১ জন, ওমানে ১৬ হাজার ৬৭৭ জন, সিঙ্গাপুরে ১৬ হাজার ২২২ জন, যুক্তরাজ্যে ১৪ হাজার ৫৫৫ জন, ইতালিতে ১০ হাজার ৮২৩ জন, কুয়েতে ১০ হাজার ১২৬ জন, কানাডায় ১০ হাজার ৪২ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬৭০ জন, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৩৬১ জন ও জাপানে ৭ হাজার ১২৭ জন।










