চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে দেয়া হয়েছে চিকিৎসাসেবা। বিতরণ করা হয়েছে ওষুধ, সবজি ও বস্ত্র। এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে নলখো উপজাতি পাড়ার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ে গতকাল এ চিকিৎসাসেবা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মেডিকেল ক্যাম্পে ৫১ শিশুকে খতনার পাশাপাশি লুঙ্গি ও পুষ্টিকর খাবার দেয়া হয়।
বিনামূল্যে চিকিৎসা
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে দেয়া হয়েছে চিকিৎসাসেবা।
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে দেয়া হয়েছে চিকিৎসাসেবা।










