দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ মো. ইব্রাহিম মিয়া গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এস এম রাশেদুল হাসান ওই দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আবেদন করেন।
আবেদনে বলা হয়, মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের (আরএইচডি পার্ট) পরিচালক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বেতন ভাতা ব্যতীত অন্য কোনো বৈধ উৎস না থাকা সত্ত্বেও অজ্ঞাত উৎস হতে অর্জিত ১৩৮.৩১ কোটি টাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৮২টি হিসাবে লেনদেন এবং তার আয়কর নথিতে ৪.১০ কোটি টাকার নিট সম্পদ ও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে বর্তমানে ৩০.৬৬ কোটি টাকা স্থিতি রয়েছে বলে দেখানো হয়েছে।
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ নিজের ও নির্ভরশীলদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান রয়েছে। তিনি এবং তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পালানোর এবং স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টায় আছেন বলে অনুসন্ধানে জানা গেছে। সে কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন।
শুনানি শেষে বিচারক দুদকের আবেদন মঞ্জুর করে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।










