বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ
কমিটি গঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১)
মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) এ কমিটি গঠন করেন।
উল্লেখ্য, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ
সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের উপস্থিতিতে
গত ২ মার্চ রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের নির্বাচন
অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মো. মনিরুল ইসলাম পুননির্বাচিত
এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।









