গত কয়েক বছরে আমাদের দুটি খাতে অর্জন ছিল। একটি অর্থনৈতিক অন্যটি শিক্ষা। কভিড-১৯-এর প্রাদুর্ভাবে এ দুটি খাতই বড় ধরনের হোঁচট খেয়েছে। বাজেটে অর্থনীতি পুনরোদ্ধারের জন্য কিছু উদ্যোগ নেয়া হলেও শিক্ষায় গতানুগতিক বরাদ্দ দেয়া হয়েছে। এই বরাদ্দে শিক্ষাখাত ঘুরে দাঁড়াতে পারবে না।
আমার মতে, মেগাপ্রকল্পগুলোতে অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত বরাদ্দ কমিয়ে এনে শিক্ষার মতো মানবসম্পদ উন্নয়নের খাতগুলো প্রাধিকার দেয়া প্রয়োজন ছিল।
অবকাঠামোর চেয়ে শিক্ষাখাতে বরাদ্দ দেয়া জরুরি, কেননা একটা প্রজন্ম যদি শিক্ষা থেকে ছিটকে পড়ে, এই ক্ষতি পরবর্তীতে পুষিয়ে নেয়া সম্ভব হবে না। শিক্ষায় অংশগ্রহণের হার কমে যাওয়া ও ঝড়ে পড়ার হার বৃদ্ধির কারণে বাল্য বিবাহের হার বেড়ে যাবে। এর প্রভাব পড়বে মাতৃ ও শিশুমৃত্যুর হারেও।
-রাশেদা কে চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক










