ঝিনাইদহে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান এ কিউ সিদ্দিকী, বেসরকারি উন্নয়ন সংস্থা সিওর নির্বাহী পরিচালক সামসুল আলম। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষিত ৪০ জন নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হয়।
ঝিনাইদহে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ঝিনাইদহে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।










