চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় সদর উপজেলা চত্বরে মেলা উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। চুয়াডাঙ্গা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাষ চন্দ্র সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। পরে সংসদ সদস্য কৃষকের মাঝে বিনামূল্যে সার, ধান ও পাটবীজ এবং প্রণোদনার অর্থ বিতরণ করেন।
কৃষি মেলা
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় সদর উপজেলা চত্বরে মেলা উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।










