রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর খাদ্যগুদামের সামনে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।